বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

হামাসের ফাঁদে পা দিয়ে বিস্ফোরণে ১১ ইসরাইলি সেনা হতাহত

amarsurma.com
হামাসের ফাঁদে পা দিয়ে বিস্ফোরণে ১১ ইসরাইলি সেনা হতাহত

আমার সুরমা ডটকম ডেস্ক:

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১১ জুন) তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ জুন) রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। নিহতরা হলেন- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)।

আইডিএফের প্রাথমিক তদন্ত মতে, সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা। শুরুতে ভবনের ভেতর ফাঁদ পাতা আছে কিনা, তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন। এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন। কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে। পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে, এই ভবনে হামাসের যাতায়াত ছিল।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ২৯৯ সেনা হারাল ইসরাইল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com