শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
২১ কোটি টাকা ব্যয়ে সিলেটে নির্মিত হচ্ছে আউটার স্টেডিয়াম

২১ কোটি টাকা ব্যয়ে সিলেটে নির্মিত হচ্ছে আউটার স্টেডিয়াম

Sylhet-150x150আমার সুরমা ডটকম : সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দিতে এবং সিলেটের ক্রিকেটকে আরো গতিশীল করার লক্ষ্যে নির্মাণ হতে যাচ্ছে আউটার স্টেডিয়াম। সিলেটের লাক্কাতুরাস্থ বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন প্রায় সাড়ে ২১ কোটি টাকা ব্যয়ে ৮ দশমিক ৭৩ একর জমিতে নির্মিত হতে যাচ্ছে এ আউটার স্টেডিয়াম। আউটার স্টেডিয়াম নির্মাণের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী অর্থবছরে শুরু হয়ে দুই বছর সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। রোববার অর্থমন্ত্রণালয়, ক্রীড়ামন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, বিসিবি ও বিভাগীয় ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক সভা আহ্বান করা হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুরোধের প্রেক্ষিতে সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে দুপুর সাড়ে ১২টায় অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, জাতিসংঘস্থ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব অশোক কুমার বিশ্বাস, বিসিবি’র গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন, বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূইয়া, ডা. ইসমাঈল হায়দার মল্লিক, শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সুমাত নূরী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আউটার স্টেডিয়ামে গ্রীণ গ্যালারি, ড্রেনেজ সিস্টেম, প্যাভিলিয়ন ভবন, সীমানা প্রাচীর নির্মাণের জন্য আগামী অর্থবছরে অর্থ বরাদ্দ করা হবে। আউটার স্টেডিয়াম নির্মাণ হলে বিদেশী দলগুলো সিলেট সফরে অনুশীলনের সুযোগ পাবে, বয়সভিত্তিক খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com