বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
পৌর নির্বাচনের পরিবেশ আরও ভালো হবে: সিইসি

পৌর নির্বাচনের পরিবেশ আরও ভালো হবে: সিইসি

index_109792আমার সুরমা ডটকম : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, কিছু কিছু ঘটনা ঘটলেও সার্বিকভাবে পৌরসভা নির্বাচনের পরিবেশ ভালো আছে। আর দুই দিন সময় আছে। এই সময়ের মধ্যে পরিবেশ আরও ভালো হবে। আজ রোববার নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। তিনি বলেন, অভিযোগ আসছে। কমিশন ব্যবস্থাও নিচ্ছে।
আজ বিকেলে বিএনপি একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছে অভিযোগ করেছে, গত এক সপ্তাহে নির্বাচনের পরিবেশের চরম অবনতি হয়েছে। এ ব্যাপারে সিইসির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, পরিবেশ নিশ্চয়ই ভালো আছে। কিছু অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন বা মারপিটের ঘটনা ঘটছে। আবার ভালো ভাবে নির্বাচনের কার্যক্রম চলছে এমন পৌরসভাও অনেকে। সবকিছু মিলিয়ে যে পরিবেশ এখন আছে, ভবিষ্যতে যে সময় আছে সে সময়ের মধ্যে পরিবেশ আরও ভালো হবে।
পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে সিইসি বলেন, কমিশন যাচাই-বাছাই করছে। যাদের অভিজ্ঞতা আছে, তাদের নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে। আগামী ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ হবে। কাল নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com