মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক
মার্চে দলীয়ভাবে ইউপি নির্বাচন: শাহনেওয়াজ

মার্চে দলীয়ভাবে ইউপি নির্বাচন: শাহনেওয়াজ

index_109243আমার সুরমা ডটকম : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, আগামী মার্চের (২০১৬) শেষে সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে। এছাড়া নির্বাচন হবে কয়েক ধাপে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। শাহনেওয়াজ বলেন, ইউপি নির্বাচনের জন্য আইন পরিবর্তন হওয়ায় দলীয়ভাবে নির্বাচন করার বিধিমালা ও আচরণ বিধিমালায় সংশোধনী আনছি। পৌরসভার আদলে নির্বাচন করার বিধান করা হচ্ছে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে দলীয় এবং মেম্বার পদে নির্দলীয়ভাবে ভোট হবে। তিনি বলেন, এখন বিধিমালা সংশোধনের কাজ চলছে। পৌরসভা নির্বাচনের মতো সংসদ সদস্যরা (এমপি) প্রচারণা চালাতে পারবেন না। এছাড়া উপজেলা চেয়ারম্যানরাও পারবেন না। শাহনেওয়াজ বলেন, আচরণবিধিমালা আগে যেমন ছিল এবারও তাই থাকবে। পরিবর্তন কিছু চিন্তা-ভাবনা করিনি। তবে বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি। দু’একদিনের মধ্যে খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর চূড়ান্ত বিধিমালার গেজেট প্রকাশ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে করবো-সেটি চিন্তা করিনি। তবে মার্চের আগে শুরু করতে হবে। আগের বার যেহেতু সব নির্বাচন এক সঙ্গে হয়নি, তাই হয়ত ধাপে ধাপেই নির্বাচন করতে হবে। যখন যেটার সময় আসবে সেটা আগে করে ফেলবো। তাই কয়েক বারেই নির্বাচন করবো। ২০১১ সালে কয়েক ধাপে প্রায় সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন করেছিল ইসি। সে সময় ২৯ মার্চ ২১ উপকূলীয় উপজেলার শতাধিক ইউপিতে ভোটগ্রহণ হয়েছিল। আইন অনুযায়ী, এবারও ২৯ মার্চের মধ্যেই সেই উপজেলাগুলোর ইউনিয়নে নির্বাচন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com