শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সাংবাদিক আলতাফকে শেষ শ্রদ্ধা, দাফন হবে পটুয়াখালীতে

সাংবাদিক আলতাফকে শেষ শ্রদ্ধা, দাফন হবে পটুয়াখালীতে


1453629402_altaf-mahmud
আমার সুরমা ডটকম : 
রিপোর্টার্স ইউনিটি এবং প্রেসক্লাবে সাবেক সহকর্মী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন সাংবাদিক ইউনিয়ন নেতা আলতাফ মাহমুদ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানান, রোববার দুপুরেই আলতাফ মাহমুদের মরদেহ পটুয়াখালীর গলাচিপায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে আরেক দফা জানাজার পর তাকে দাফন করা হবে বাবার কবরের পাশে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ। তার বয়স হয়েছিল ৬২ বছর। দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ সাংবাদিকতায় আসেন গত শতকের সত্তরের দশকে। তিনি দীর্ঘদিন সাপ্তাহিক খবরের প্রধান প্রতিবেদক ছিলেন।বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় সমাবেশের সংবাদ সংগ্রহ করেছেন তিনি। বিভিন্ন টেলিভিশনের টকশোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ। ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) পাঁচবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। বেলা ১১টার দিকে তার কফিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিয়ে আসা হলে সাবেক সহকর্মীরা সেখানে এই সাংবাদিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজার পর আলতাফ মাহমুদের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর আরেক দফা জানাজা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এটিএন বাংলার এডিটর ইন চিফ ও সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা জানাজায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com