শুক্রবার, ০৫ Jun ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

হিলারিই জয়ী

hhhhhআমার সুরমা ডটকম ডেক্স : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে আইওয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের ককাসে হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। তিনি বার্নি স্যান্ডার্স ও মার্টিন ম্যালিকে হারিয়েছেন। বিবিসির খবরে জানানো হয়, প্রাক-নির্বাচনী এ ভোটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ৪৯ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৯ দশমিক ৫৪ শতাংশ; আর মার্টিন ম্যালি পেয়েছেন দশমিক ৫৭ শতাংশ ভোট। আইওয়াতে হিলারির নির্বাচনী প্রচার পরিচালক ম্যাপ পল বলেন, এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভারমন্ট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সকে হারিয়েছেন।
এদিকে একই রাজ্যে রিপাবলিকান ককাসে জয়ী হয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তিনি ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিওকে হারিয়েছেন। দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে টেড ক্রুজ পেয়েছেন ২৮ শতাংশ ভোট। মুসলিম বিরোধীসহ নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হলেও ওই দলের আরেক মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ভোটের দৌড়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। এছাড়া ফ্লোরিডা অঙ্গরাজ্যের তরুণ সিনেটর কিউবান বংশোদ্ভূত মার্কো রুবিও আছেন তৃতীয় অবস্থানে। গতকাল সোমবার আইওয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থকেরা নিজ নিজ দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রাথমিক নির্বাচনে ভোট দেন। ‘ককাস’ ও ‘প্রাইমারি’ নামে পরিচিত প্রাক-নির্বাচনী এ ভোটের মাধ্যমে ‘ডেলিগেট’ বাছাই সম্পন্ন হয়। এ বছর জুলাই মাসে দুই দলের ভিন্ন ভিন্ন জাতীয় সম্মেলনে এই ডেলিগেটদের ভোটেই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের প্রতিটি অঙ্গরাজ্যেই প্রাক-নির্বাচনী এই ভোট হবে। আইওয়া দিয়ে সেই প্রক্রিয়া শুরু। এ কারণে আইওয়া ‘ককাসের’ গুরুত্ব কিছুটা বেশি। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হবে চলতি বছরের নভেম্বরে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com