বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি কারাগারে

ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি কারাগারে

home-minister_115099আমার সুরমা ডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জনের বিপরীতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দি রয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য সাইমুম সরওয়ার কমলের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বন্দির ধারণ ক্ষমতার বিষয়টি জড়িত নয়। তবে দেশের এলাকা বা অঞ্চলভিত্তিক অপরাধের প্রবণতা হ্রাস-বৃদ্ধি হয়। সে ক্ষেত্রে অপরাধীর সংখ্যাও কমে বাড়ে। তিনি বলেন, উত্তরোত্তর বন্দি সংখ্যা বৃদ্ধি, বর্তমান ধারণ ক্ষমতা এবং আটক বন্দির গড় সংখ্যা বিবেচনায় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৮০ হাজার হওয়া উচিত।
সরকারি দলের সদস্য সিরাজুল ইসলাম মোল্লার অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসের দেয়া সর্বশেষ তথ্যানুসারে বিভিন্ন দেশে অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে আটক ও বিচারাধীন বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১৩ হাজার ২৪ জন। তবে আরও কিছু বাংলাদেশি নাগরিক বিভিন্ন অপরাধজনিত কারণে বিদেশের কারাগারে আটক থাকতে পারেন। এ বিষয়ে দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com