শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সংসদে প্রশ্ন: পুলিশের মধ্যে এরা কারা?

সংসদে প্রশ্ন: পুলিশের মধ্যে এরা কারা?

আমার সুরমা ডটকম : রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে বাবুল মাতব্বর নামে এক চা দোকানিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের ঘটনা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান। সংসদের অনির্ধারিত আলোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি উত্থাপন করেন তিনি।
‘পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তারা কারা’-এমন প্রশ্ন উপস্থাপন করে পীর ফজলুর রহমান বলেন, ‘সমস্ত অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছের রাজা ইলিশ, আর মানুষের রাজা পুলিশ বলে অভিহিত করা হচ্ছে।’ ‘দেশ যখন শান্তিপূর্ণভাবে অগ্রগতির ধারায় সামনে দিকে এগিয়ে চলছে। রাজনীতির পরিবেশ যখন শান্ত, ঠিক সেই মুহূর্তে পুলিশের মধ্যে এরা কারা? তারা এ ধরনের পরিস্থিতি ভিন্ন ধারায় প্রবাহিতের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য সমগ্র পুলিশ বাহিনীর ইমেজকে ক্ষুণ্ন করছে’যোগ করেন তিনি। তিনি আরও বলেন, ‘এই ধরনের কার্যক্রম কারা করছে এবং তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে-তা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করি।’
প্রসঙ্গত, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর মিরপুরে বাবুল মাতব্বর নামের এক চা দোকানিকে চাঁদা না দেওয়ায় আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আহত বাবুল মাতব্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com