বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
প্যারিস বাংলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্যারিস বাংলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম ডেক্স :

বৃহস্পতিবার বিকেলে প্যারিসের গার দো নোর্দের একটি অভিজাত রেস্টুরেন্টে প্যারিস-বাংলা প্রেসক্লাব ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ ইয়থ ক্লাব প্যারিসের সাধারণ সম্পাদক টি এম রেজা, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সামাজিক সংগঠন মাটির সুরের সভাপতি আমিন খান হাজারী, সিলেট শাহ জালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক আহমদ আলী দুলাল, মহিলা দল ফ্রান্সের সভানেত্রী মমতাজ আলো, ফেন্চুগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান, বরিশাল বিভাগ সমিতির সহ সভাপতি ফারুক আহমদ, স্বরলিপি সাংস্কতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন বালা, বিএনপি নেতা ইলিয়াছ কাজল, ওমর গাজী ও চাদপুর সমিতি ফ্রান্সের হাবিব খান।

প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান বাবুর শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ঈদ আড্ডায় বক্তব্য রাখেন- লন্ডন প্রবাসী বাবর হোসেন, সেলিম আল দিন, প্যারিস -বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখন্জি, সহ সাধারণ সম্পাদক মাম হিমু, সৈয়দ সাহিল, প্রচার সম্পাদক নয়ন মামুন, প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, সম্মানিত সদস্য ফরিদ আহমদ পাটুয়ারী রনি, জুনেদ ফারহান ও মাজহার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com