সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
‘একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম’: আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী

‘একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম’: আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী

as5555আমার সুরমা ডটকম : ‘একমাত্র ইসলামই হচ্ছে বিশ্বের মধ্যে পরিপূর্ণ একটি ধর্ম, যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এই ধর্মে কোন মানুষ বা জাতিকে নষ্ট হওয়ার শিক্ষা দেয়না বরং একটি আদর্শ জাতি গঠনে ও মানুষকে আদর্শ জাতি হিসেবে গড়ে ওঠতে শিক্ষা দেয়।’ তিনি আরো বলেন, ‘ইসলাম কারো ধর্ম নিয়ে হিংসাত্মক মনোভাব তৈরিতে চেষ্টা করেনা বরং নিজ নিজ ধর্ম পালনে উৎসাহিত করে।’ বাংলাদেশে একটি ধর্ম বিদ্বেষী গোষ্ঠীর সমালোচনা করে তিনি বলেন, ‘ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে না রাখতে একটি মহল চক্রান্ত করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। কারণ, দেশে বাংলা ভাষা যেহেতু অধিকাংশ মানুষের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তেমনি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম এ দেশের সংবিধানে স্বীকৃত থাকবে।’ বুধবার সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার বিএডিসি মাঠে অনুষ্ঠিত দিরাই উপজেলা খাদিমুল কুরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা ছালিকুর রহমানের সভাপতিত্বে ও পরিষদের সভাপতি হাফিজ আকমল হোসেনের সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান, সিলেটস্থ জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ)-এর মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আবুল কালাম জাকারিয়া, জামেয়া আসআদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হারুনুর রশিদ আহমদী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com