রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ে এসিড সহিংসতার বিরুদ্ধে শপথপাঠ

দিরাইয়ে এসিড সহিংসতার বিরুদ্ধে শপথপাঠ

pic-1আমার সুরমা ডটকম গতকাল ৮ মে রোববার সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের আলোর দিশারী মাধ্যমিক বিদ্যালয়ে ‘এসিড সারভাইভারস ফাউন্ডেশন’ ও ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’-এর উদ্যোগে নারীর প্রতি এসিডসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকের নারী; কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসহ সকল ক্ষেত্রেই নারীর অবস্থান পুরুষের তুলনায় এখনও অনেক পিছিয়ে। নারীর এই পিছিয়ে পড়ার কারণ সামাজিক, যার ভিত্তি বিভিন্ন ধরণের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ। এগুলোর মধ্যে নারীর স্বাধীন চলাফেরা ও মতামত প্রকাশে বাধা দেয়া, অপবাদ দেয়া, অপমানিত করা, বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করা, দুর্ব্যবহার করা, শিশুবিবাহ, যৌন নির্যাতন, যৌতুকের দাবি, পাচার ও পতিতাবৃত্তিতে নিয়োজিত করা, ধর্ষণ এবং এসিড নিক্ষেপ অন্যতম। এসিড সন্ত্রাসের শিকার হয়ে অসখ্য পরিবারের নেমে এসেছে দু:স্বপ্ন। বিশেষ করে যারা এসিড সন্ত্রাসের শিকার হয়, তারা ব্যক্তি জীবনে নানা বিড়ম্বনা ও অবহেলার শিকার হয়। তাই ছাত্রছাত্রীসহ সমাজের সকলের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এসিড সন্ত্রাস প্রতিহত করা এবং আইনের আশ্রয় নেয়া। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে সাহস দেখাতে না পারে। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক নানা রকম লিফলেট এবং প্রশ্নোত্তর পর্ব ও পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত প্রচারাভিযানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক, সহকারি শিক্ষক নির্মল বিশ্বাস, মোঃ আব্দুল হালিম, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ মঈন উদ্দিন, মোঃ নুরুজ্জামান, দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম ও করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

pic-2

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com