শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
পশ্চিমবঙ্গ ও আসামে ৮৬ মুসলিম বিধায়ক নির্বাচিত

পশ্চিমবঙ্গ ও আসামে ৮৬ মুসলিম বিধায়ক নির্বাচিত

momo-pic_128400আমার সুরমা ডটকম ডেক্সভারতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে ৮৬ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে পশ্চিমবঙ্গেই মুসলিম বিধায়ক হয়েছেন ৫৯ জন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল থেকে জয়ী হয়েছেন ৩৩ জন মুসলিম প্রার্থী, অন্যদিকে, কংগ্রেস থেকে ১৮ এবং বামফ্রন্ট থেকে ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন হল ২৯৪ টি। এর মধ্যে ৫৯ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, অসমে ১২৬ টি আসনের মধ্যে ২৮ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই কংগ্রেসের প্রার্থী।
পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের পক্ষ থেকে ৫৬ জন সংখ্যালঘুকে বিধানসভার প্রার্থী করা হয়েছিল। এদের মধ্যে ৩৩ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। উল্লেখযোগ্য মুসলিম জয়ী প্রার্থীরা হলেন- জমিয়তে ওলামায়ে হিন্দ নেতা মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এবং সাবেক বিচারপতি আব্দুল গনি, রাজ্যের সাবেক মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা, সাবেক সংসদ সদস্য হাজি শেখ নুরুল ইসলাম প্রমুখ, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি রহিমা ম-ল প্রমুখ। কংগ্রেসের জয়ীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আব্দুল মান্নান, আব্দুর রহিম কাজী, আবু হেনা, সাবিনা ইয়াসমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com