শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে মমতার আমন্ত্রণ

শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে মমতার আমন্ত্রণ

index_128640আমার সুরমা ডটকম ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠেয় শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদ শনিবার রাতে এ তথ্য জানান। পশ্চিমবঙ্গের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ২৭ মে কোলকাতার ঐতিহাসিক রেড রোডে শপথ নেবেন। সাধারণত রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কার্যত প্রথা ভেঙে রেড রোডের মতো উন্মুক্ত জায়গায় আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি এবং তার মন্ত্রিসভার অন্য সদস্যরা। ইতিমধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির শীর্ষনেতা রাজনাথ সিং, অরুণ জেটলি, পীযূষ গোয়েল, সুরেশ প্রভুকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আহমেদ প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব প্রমুখদের রেড রোডের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com