শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
নিবন্ধন চায় ১,৭১৭ অনলাইন পত্রিকা

নিবন্ধন চায় ১,৭১৭ অনলাইন পত্রিকা

log-songsodআমার সুরমা ডটকমতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিবন্ধনের জন্য ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও, এবং ১ হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা তথ্য অধিদপ্তরে আবেদন জমা দিয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
জাতীয়পার্টির সদস্য মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব সরকার সাংবাদিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে ‘৮ম সংবাদপত্র মজুরী বোর্ড রোয়েদাদ-২০১৩’ ঘোষণা করেছে এবং ঘোষিত মজুরী বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের অংশ হিসেবে পত্রিকার বিজ্ঞাপন হার দ্বিগুণ বৃদ্ধি করেছে।
হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকদের বৃহত্তর কল্যাণের বিষয়টিকে আইনী কাঠামোয় আনয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪’ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা-২০১৬’ প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টে’ সিডমানি হিসেবে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
সরকারি দলের সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, হংকং ভিত্তিক এশিয়া সেট-৭ স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com