মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
টেলিটক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

টেলিটক কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

teletalk_20968_1470136343_137120আমার সুরমা ডটকম: বেতন বৃদ্ধির দাবিতে সারাদেশে বিক্ষোভ প্রদর্শন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা। আগামি ৭ আগস্টের মধ্যে তাদের দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন টেলিটক কর্মকর্তা-কর্মচারীরা। টেলিটক এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টেওয়া)’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের এ বিক্ষোভ চলছে। তিনি বলেন, ‘আমরা টেলিটকের প্রধান কার্যালয়সহ প্রতিটি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।’ কামরুজ্জামান আরও জানান, আগামি ৬ আগস্টের মধ্যে কর্তৃপক্ষ এর সমাধান না করলে ৭ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, টেলিটকের সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ১০০% বৃদ্ধির দাবিতে এ কর্মসূচির ঘোষণা করেছেন। অন্য সব সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন পে-স্কেল ২০১৫ অনুযায়ী কার্যকর হয়েছে, কিন্তু টেলিটক এই বিষয়ে এখনও উদাসীনতা দেখাচ্ছে তারা অভিযোগ করছেন। এর গত ১৬, ১৭ ও ১৮ জুলাই টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশের সকল টেলিটক অফিসের সামনে বিক্ষোভ করে। তখন  টেলিটক কর্তৃপক্ষ ৩১ জুলাইয়ের মধ্যে বিষয়টির সমাধান হবে বলে আশ্বস্ত করে। এরপর টেওয়া’র নেতৃবৃন্দ ৩১ জুলাই পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত রাখেন। কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ১ আগস্ট থেকে টেলিটকের প্রধান কার্যালয়সহ প্রতিটি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com