বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ইবিতে অনার্স প্রথম বর্ষের ভর্তির আবেদন অনলাইনে শুরু

ইবিতে অনার্স প্রথম বর্ষের ভর্তির আবেদন অনলাইনে শুরু

i-uআমার সুরমা ডটকমকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে এ আবেদন শুরু হয়। যা আগামী ২০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদভূক্ত ২৫টি বিভাগের ভর্তি পরীক্ষা ৮টি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে।
অনলাইনে আবেদন করতে মোবাইল অপারেটর টেলিটকে নির্ধারিত নিয়মানুযায়ী এসএমএস করতে হবে। এসএমএস পাঠানোর নিয়ম হলো-আইউ <স্পেস> এইচএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> এইচএসসি’র রোল <স্পেস> এইচএসসি পাশের সন <স্পেস> এসএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> এসএসসি’র রোল <স্পেস> এসএসসি পাশের সন <স্পেস> কাক্সিক্ষত ইইনিটের নাম-লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। পরবর্তীতে ১৬২২২নং থেকে প্রাপ্ত এসএমএস অনুযায়ী ভর্তি কাজ সম্পন্ন করতে হবে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২৫টি বিভাগে মোট ১,৬৯৫ জন পরীক্ষার্থী মেধাভিত্তিক ভর্তি হতে পারবে। এছাড়া মুক্তিযোদ্ধা কোটা থেকে শতকরা পাঁচ ভাগ, প্রতিবন্দী কোটায় ২০ জন, উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১০ জন, হরিজন/দলিত (নি¤œ শ্রেণি) কোটায় ২ জন, খেলোয়াড় কোটায় ১০ জন এবং পোষ্য কোটায় নির্ধারিত পরীক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ভর্তি করা হবে। ভর্তি আবেদনের নিয়মাবলী, ভর্তির শর্তাবলী, ভর্তি ফি এবং এ সংক্রান্ত্র যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com