মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
টাইমের প্রচ্ছদে কুরআনের আয়াত

টাইমের প্রচ্ছদে কুরআনের আয়াত

timeআমার সুরমা ডটকম ডেক্সটাইম ম্যাগাজিনের অক্টোবর মাসের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করা হয়েছে। ওই আয়াতে বলা হয়েছে, ‘যে একজন মানুষের জীবন বাঁচাল সে সমগ্র মানবজাতিকে বাঁচাল।’ সিরিয়ার ‘হোয়াইট হেলমেট’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার জন্য নিবেদিত এক রিপোর্টে এ আয়াত উদ্ধৃত করা হয়। এই স্বেচ্ছাসেবীরা সিরিয়ার হাজার হাজার বেসামরিক মানুষেন জীবন রক্ষা করেছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেট কর্মীরা বোমা হামলায় বিধ্বস্ত ভবনগুলো থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে। গ্রুপটি রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পেয়েছে সেপ্টেম্বরে। টাইম ম্যাগাজিন গ্রুপটির সেবার কাহিনী তুলে ধরেছে এই রিপোর্টে। এই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওলে ভন উয়েক্সকুল বলেন, বাসভবনে বোমাবর্ষণের পর তারা ছুটে গিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে লোকদের উদ্ধার করে। তিনি আরো বলেন, সিরিয়ানদের অনেকে আশাবাদী যে, শান্তিচুক্তি স্বাক্ষরের পর দেশটির ধ্বংসস্তূপের ওপর পুনর্গঠনে যারা সাহায্য করবে হোয়াইট হেলমেট হবে তাদের অন্যতম। সূরা আল-মায়েদার ৩২ নম্বর আয়াতটি হচ্ছে হোয়াইট হেলমেটের মূল বিশ্বাস। আদম আলাইহিস সালাম-এর ছেলে কাবিলের হাতে তার ভাই হাবিলের হত্যার প্রসঙ্গে আয়াতটি অবতীর্ণ হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com