বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেলে উন্নয়ন ত্বরান্বিত হয়

নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেলে উন্নয়ন ত্বরান্বিত হয়

abs-wardsovhapic-7-21-10-2016আমার সুরমা ডটকম: নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেলে অবকাঠামোগত উন্নয়ন, আইন-শৃঙ্খলা বজায় রাখা ও মানুষের জীবন মানের উন্নয়ন ত্বরান্বিত হয় বলে অভিমত ব্যক্ত করেছেন ওয়ার্ডসভায় আগতরা। তারা আরো বলেন, প্রত্যেক মানুষের দায়িত্বের অংশ হিসেবে নিয়মিত কর আদায়, পরিষদের কাজে সার্বিক সহযোগিতা করাও আমাদের দায়িত্ব। গতকাল শুক্রবার বেলা ১০টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের হাজী আব্দুল ওয়াহিদের বাড়িতে ৭নং ওয়ার্ডের ওয়ার্ডসভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের ৩নং সংরক্ষিত আসনের মেম্বার মালতী রাণী দাস, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ আজিজুর রহমান, সামছুল ইসলাম, বুরহান উদ্দিন, হাবিবুর রহমান, গৌরাঙ্গ পাল, পারুল রাণী পাল, তোলনা বেগম প্রমুখ।
এদিকে বেলা ২টায় করিমপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ওয়ার্ডসভা উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষদের ওয়ার্ড মেম্বার সুকেশ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদারের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম, ৩নং সংরক্ষিত আসনের মেম্বার মালতী রাণী দাস, অমলেন্দু বর্মণ, সাবেক মেম্বার গৌরাঙ্গ বর্মণ, মাসুক মিয়া, প্রভারাণী বর্মণ, সুনতী বর্মণ, আহমদ আলী, সাইফুল ইসলাম, আনজু মিয়া প্রমুখ।

abs-wardsovhapic-8-21-10-2016

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com