শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
গাজা ধ্বংসের ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর

গাজা ধ্বংসের ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর

s2আমার সুরমা ডটকম ডেক্সইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদর লিবারম্যান বলেছেন, গাজার উগ্রবাদীদের সঙ্গে ইসরায়েলের পরবর্তী যুদ্ধই হবে সর্বশেষ। কারণ ‘ইসরায়েল এই যুদ্ধে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করবে।’ সোমবার ফিলিস্তিনের একটি  দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। লিবারম্যান  বলেন, গাজার সাথে নতুন করে যুদ্ধ শুরুর ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। আর যদি এটি হয়েই যায়, তাহলে ২০০৮ সালের পর থেকে তা হবে চতুর্থ যুদ্ধ। গাজায় উগ্র রাজনীতি বন্ধ করতে হামাসকে চাপের মুখে রাখতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের উন্মত্ত কর্মপন্থা বন্ধ করুন।’ জেরুজালেমভিত্তিক দৈনিক আল কুদসকে দেয়া  সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলি মন্ত্রী বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি এটা স্পষ্ট করতে চাই, আমাদের প্রতিবেশী  গাজা উপত্যকা বা পশ্চিম তীর, লেবানন অথবা সিরিয়ার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর কোনো ইচ্ছা আমাদের নেই।’ তিনি বলেন, ‘তবে ইরানের মতো ইসরায়েলকে নির্মূল করার ঘোষণা দিয়ে যদি  গাজা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে এটাই হবে  তাদের শেষ মোকাবেলা। কারণ এ যুদ্ধে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করব।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com