বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
আ’লীগের কমিটিতে যারা নতুন, যারা বাদ

আ’লীগের কমিটিতে যারা নতুন, যারা বাদ

awaআমার সুরমা ডটকমক্ষমতাসীন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সম্পাদকমণ্ডলির নাম ঘোষণা করা হয়েছে। আওয়ামীলীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। সদ্য ঘোষিত আওয়ামী লীগের নতুন কমিটিতে যেমন রয়েছে নতুন মুখ তেমনি বাদ পড়েছেন অনেকে।

নতুন কমিটিতে যারা : কমিটিতে যারা নতুন তাদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক টিপু মুন্সী (পূর্বে ছিলেন সদস্য), শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী (পূর্বে ছিলেন সদস্য), মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা (পূর্বে ছিলেন উপ-দফতর সম্পাদক), মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন একেএম এনামুল হক শামীম, চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

বাদ পড়েছেন যারা : নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলি, বীর বাহদুর এমপি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জিমান ভুইয়া ডব্লিউ। এছাড়া সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর ও অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক আ হ ম মোস্তফা কামাল বাদ পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com