শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
জামালগঞ্জে জঙ্গি বিরোধী আলোচনা ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান

জামালগঞ্জে জঙ্গি বিরোধী আলোচনা ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান


jamalgonj-pic-1-2জামালগঞ্জ সংবাদদাতা:
 সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জঙ্গি বিরোধী আলোচনা ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হল রুমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত জামালগঞ্জ ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ শাহীন আলম। সাংবাদিক অনিমেষ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ রশীদ আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা সাইফ উল্লাহ, আসাদ আল সাদী, মোঃ হাসান মাহমুদ অভি প্রমুখ। আলোচনা সভার পর ৩ মাস ও ৬ মাস মেয়াদী শিক্ষার্থী ৫০ জনের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে অতিথিদের মাঝে ডায়রী তুলে দেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com