বুধবার, ০১ Jul ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
বদরুলের বিরুদ্ধে চার্জশিট আদালতে গ্রহণ

বদরুলের বিরুদ্ধে চার্জশিট আদালতে গ্রহণ

index-9আমার সুরমা ডটকমখাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত এ অভিযোগ গ্রহণ করেন। আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান জানান, আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার্জশিট গ্রহণ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর জন্য আগামী ২৯ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। এর আগে গত ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ বদরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে শাবির অর্থনীতি বিভাগের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। হামলার পরপরই বদরুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। গত ৪ অক্টোবর এ ঘটনায় মহানগর পুলিশের শাহপারান থানায় মামলা দায়ের করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। কলেজছাত্রী খাদিজার ওপর প্রকাশ্যে এই বর্বর হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বদরুলের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি ওঠে সর্বত্র। দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে সরকারের উচ্চ মহল থেকেও বদরুলের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়। হামলার পর খাদিজাকে উদ্ধার করে প্রথমে ওসমানী হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ অক্টোবর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। খাদিজার অবস্থা এখন উন্নতির পথে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com