বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সিলেট মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী গ্রেপ্তার

সিলেট মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী গ্রেপ্তার

w-2আমার সুরমা ডটকমসিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বিতর্কিত মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ নভেম্বর) রাত ৮টায় দুদক কর্মকর্তারা তাকে পুলিশের সহযোগীতায় সিলেট নগরের তালতলা থেকে গ্রেফতার করেন। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, দুর্নীতির মামলায় সিলেটে মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলেকে গ্রেফতার করেছে দুদক।

দুদক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রকল্পসহ বিভিন্ন খাত থেকে কোটি টাকা আত্মসাৎ করে রেকর্ডপত্র সরবার না করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। দুদকের সিলেট জেলার উপপরিচালক রেভা হালদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামি সুব্রত চক্রবর্তী জুয়েল মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলার ইউনিট কমান্ডার। তিনি নগরীর চালিবন্দর এলাকার সমতা ৫নং বাসার মৃত সুবোধ চক্রবর্তীর ছেলে। ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের হলেও বিষয়টি গোপন ছিল। সুব্রত চক্রবর্তী জুয়েল সিলেট মুক্তিযোদ্ধা সংসদের ৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা, সিলেট মুক্তিযোদ্ধা প্রকল্পের ১৪ লাখ টাকা, তথ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১৩টি কম্পিউটার, মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে বিগত ২০০৭ সালে কোরবানির ঈদে সিলেট সিটি কর্পোরেশন থেকে ইজারা প্রদানকৃত কয়েদির মাঠের গরুর বাজার হতে গরু, মহিষ ও ছাগল বিক্রির খাজনা বাবদ প্রাপ্ত টাকা আত্মসাৎ করেছেন। এসব অপরাধের দায় থেকে অব্যাহতি পাওয়ার অপচেষ্টায় লিপ্ত থেকে তিনি রেকর্ডপত্র সরবরাহ করতে বিরত ছিলেন।

সম্প্রতি সিলেটে তোলপাড় চলছে সুব্রত চক্রবর্তী জুয়েলের সম্পাদনায় প্রকাশিত ‘রণাঙ্গন-৭১’ প্রকাশনা নিয়ে। ওই স্মারকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের পিতাকে রাজাকার আখ্যা দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাবা অ্যাডভোকেট আবদুল হাফিজের নাম সিলেট জেলা শান্তি কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়। সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েসের বাবা দেলওয়ার হোসেন পিরু মিয়াকে বলা হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা শান্তি কমিটির চেয়ারম্যান। গত ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিতর্কিত এই স্মারকটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com