সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ইস্তাম্বুলে বোমা হামলায় ২৯ জন নিহত

ইস্তাম্বুলে বোমা হামলায় ২৯ জন নিহত

w3-7আমার সুরমা ডটকম ডেক্সতুরস্কের সবচেয়ে বড় শহর, ইস্তাম্বুলের একটি ফুটবল স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরনে ২৯ জন নিহত এবং ১৬৬ জন আহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির সরকার। কর্মকর্তারা বলছেন, পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি গাড়ি বোমা এবং একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার পর তারা গুলির শব্দও শুনেছেন। দর্শকরা স্টেডিয়াম ছেড়ে যাবার দুই ঘণ্টা পর ঐ হামলা চালানো হয়। ঘটনার পর দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি তুরস্কের বড় শহরগুলোতে জঙ্গি হামলার পরিমাণ বেড়েছে। এখনো পর্যন্ত কোন গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে বিবিসির তুরস্ক সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন, এবছরের বিভিন্ন সময়ে মূলত: কুর্দি জঙ্গিগোষ্ঠি কিংবা তথাকথিত ইসলামিক স্টেট তুরস্কে বোমা হামলাগুলো চালিয়েছে। তিনি বলেন, যেহেতু পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেকারণে সন্দেহটা কুর্দি জঙ্গিগোষ্ঠির ওপরই পড়বে। কারণ, তারা মূলত: নিরাপত্তা বাহিনীর ওপরই হামলা চালিয়ে আসছে।হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান তবে বিস্তারিত কিছু তিনি জানান নি। “আমাদের নিরাপত্তা বাহিনী এবং নাগরিকদের ওপর একটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে” তিনি বলেন। ভোডাফোন এরিনা স্টেডিয়ামে তুরস্কের প্রধান দুটি ফুটবল দল বেসিক্টাস এবং বুরসাসপোরের মধ্যকার খেলার দুই ঘণ্টা পর হামলাটি চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com