বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
বিএনপি ছেড়ে অাওয়ামীলীগে যোগ দিলেন দিরাই উপজেলা চেয়ারম্যান

বিএনপি ছেড়ে অাওয়ামীলীগে যোগ দিলেন দিরাই উপজেলা চেয়ারম্যান

আমার সুরমা ডটকমদিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বিএনপি ছেড়ে অাওয়ামীলীগে যোগ দিয়েছেন। সোমবার স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, আইন ও বিচার স্হায়ী কমিটির সভাপতি, বাবু শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরলে তার হাতে ফুল দিয়ে তিনি অাওয়ামীলীগে যোগ দেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তাকে বিএনপির মনোনয়ন দেন বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী। প্রার্থী হয়েই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোন তিনি। দিরাই-শাল্লা অাসনের সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির অাহব্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর এলাকার জনপ্রিয়তা ও বিএনপির সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিএনপির নেতাকর্মীদের থেকে দূরত্ব বজায় রেখে চলেন তিনি। উপজেলা বিএনপির অাহব্বায়ক কমিটির সদস্য সচিব করা হয় তাকে, পরবর্তীতে উপজেলা বিএনপির সিনিয়র-সহ সভাপতি করা হলেও বিগত সরকারবিরোধী অান্দোলনে তাকে মাঠে খুজে পায়নি বিএনপির নেতাকর্মীরা।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের দল পাল্টানোর ঘটনা গত কয়েকদিন ধরে দিরাইয়ে চলছে অালোচনা সমালোচনা ঝড়। অনেকের মতে উপজেলার ধলকতুম গ্রামের মুক্তার আলী হত্যাকাণ্ডের অভিযোগ থেকে রেহাই পেতে তিনি অাওয়ামীলীগে যোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com