শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সুপ্রিমকোর্টের আইনজীবি হলেন বিশ্বনাথের সাইদুল ইসলাম

সুপ্রিমকোর্টের আইনজীবি হলেন বিশ্বনাথের সাইদুল ইসলাম

নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ: বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি নিয়োজিত হলেন বিশ্বনাথ উপজেলার অলংকারী গ্রামের আলোকিত পরিবারের সন্তান মেধাবী তরুণ মোঃ সাইদুল ইসলাম। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এলএলবি এবং এলএলএম পাশ করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও গোল্ডেন-এ প্লাস পেয়ে মেধার স্বাক্ষর রাখেন তিনি। হাজী মোঃ আব্দুল মছব্বির ও হাজী আপ্তাবান বিবি দম্পতির ৬ পুত্র ও ৩ কন্যা সন্তানের মধ্যে সর্বকনিষ্ট সন্তান সাইদুল ইসলাম ৫ম ও ৮ম শ্রেণিতে সরকারি বৃত্তিসহ অনেক বেসরকারি বৃত্তি লাভ করে মেধার জানান দেন শুরুতেই।
তারা ৬ ভাইয়ের সকলেই গ্রাজুয়েট। প্রথম মোঃ সিরাজুল ইসলাম বিকম পাশ করে বর্তমানে ব্রিটেনের সফল ব্যবসায়ি। দ্বিতীয় মোঃ সাইফুল ইসলাম কোরআনে হাফেজ ও কামিল (মাস্টার্স সমমান) উত্তীর্ণ হয়ে বিশ্বনাথের একজন সফল ব্যবসায়ি। তৃতীয় মোঃ ফয়জুল ইসলাম সিভিল ইঞ্জিনিয়ার ও রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। চতুর্থ ডাঃ মোঃ শামসুল ইসলাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক। তাঁর সহধর্মিনীও রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ৫ম মোঃ আজিজুল ইসলাম ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার এবং তাঁর সহধর্মিনীও ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। আলোকিত সন্তানদের জনক জননী হাজী মোঃ আব্দুল মছব্বির ও হাজী আপ্তাবান বিবিকে ২০১৩-তে সিলেট লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সাইদুল ইসলাম ভবিষ্যতে সুপ্রিমকোর্টের বিচারপতি হতে চান। এ ব্যাপারে তিনি সকলের দোয়া চেয়েছেন।
এদিকে অলংকারীর আলোকিত সন্তান মোঃ সাইদুল ইসলাম বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি নিয়োজিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, কোষাধ্যক্ষ কাজী শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com