শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ইসলামপন্থীরা সহিংস প্রতিবাদে বিশ্বাস করেনা: লতিফ নেজামী

ইসলামপন্থীরা সহিংস প্রতিবাদে বিশ্বাস করেনা: লতিফ নেজামী

clip_image002_91879

আমার সুরমা ডটকম : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আগেই যেকোন অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের জন্য ইসলামী দল, সংগঠন ও ব্যক্তিত্বকে দায়ী করা একশ্রেণীর লোকের বাতিক হয়ে দাঁড়িয়েছে। নিলয় হত্যাকান্ডের জন্যে ইসলামপন্থীদের দায়ী করা তারই প্রকৃষ্ট প্রমাণ। এসব লোক জঙ্গি, সাম্প্রদায়িক, সন্ত্রাসী ইত্যাদি আখ্যায়িত করে  ইসলামের ধারক-বাহকদের প্রভাব থেকে জনগণকে বিচ্ছিন্ন করার অপপ্রয়াস চালাচ্ছেন।  অথচ ইসলামপন্থীদের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সোমবার দেয়া এক বিবৃতিতে  তিনি আরো বলেন,  বার বার বলা হচ্ছে, ইসলামপন্থীরা ক্ষোভের সহিংস প্রতিবাদে বিশ্বাস করেনা। ইসলামপন্থী সংগঠনগুলো গুম, খুন, সন্ত্রাস নয়, বরং মনুষ্যলোকের দীনতম ও হীনতম প্রাণীর ও আল্লাহর রাজ্যে অন্য সকলের মতো বেঁচে থাকার সমান অধিকারে বিশ্বাস করে । তিনি বলেন, ইসলামপন্থীরা নিলয়সহ সকল হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছে। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com