বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
দিরাইয়ে ছাত্র জমিয়তের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত

দিরাইয়ে ছাত্র জমিয়তের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকমছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বিভিন্ন সময়ে উপজেলা শাখার দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে মঙ্গলবার বিকেলে দিরাই পৌরসভার কলেজরোডস্থ দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়। শাখার সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল বছির। শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাব্বির আহমদ ও জাবির আহমদের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার সাবেক সভাপতি ও সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল কাহার, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক সংবর্ধিত অতিথি মাওলানা মুহিউদ্দিন ক্বাসিমী, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা ও সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সংবর্ধিত অতিথি হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার সাবেক সভাপতি সংবর্ধিত অতিথি মাওলানা ইলিয়াছ আহমদ, ছাত্র জমিয়ত দিরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সংবর্ধিত অতিথি মাওলানা মাছুম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা জুবায়ের খান মাফিক, মাওলানা এমদাদুল হক আরকান, এনামুল হক, উবায়দুল হক চৌধুরী, মাওলানা মোহাম্মদ মিয়া, মাওলানা জুনাইদ আহমদ চৌধুরী, আব্দুল্লাহ রাজন, হাফিজ জিয়াউল করিম ও গোলাম রব্বানী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com