বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
মৌলভীবাজারে পাশ না করায় ছাত্রের ফাঁস লাগানো লাশ উদ্ধার

মৌলভীবাজারে পাশ না করায় ছাত্রের ফাঁস লাগানো লাশ উদ্ধার

images5_91884 (1)

আমার সুরমা ডটকম : এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বদরুল ইসলাম নামের এক কিশোর আত্মহত্যা করেছে। নিহতদের লাশটি উদ্ধার করেছে পুলিশ। বদরুল কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বদরুল উপজেলার ভূকশিমইল ইউনিয়নের কোরবানপুর গ্রামের গফুর আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষায় ফেল করার পর বদরুল মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে সে একাই একটি ঘরে ঘুমিয়ে পড়ে। আজ সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা বেশ কিছু সময় ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলেন। তাঁরা ঘরের আড়ার সঙ্গে ছোট বোনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বদরুলের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে বেলা ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বিকেল ৫টার দিকে মুঠোফোনে শীর্ষ নিউজকে জানান, পরীক্ষার ফল খারাপ হওয়ায় অভিমানে বদরুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন ও এলাকাবাসীর অনুরোধের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দিয়ে দেয়া হয়। তবে এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com