বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
১৮ দিন পর সুনামগঞ্জের প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ রাজধানী থেকে গ্রেফতার

১৮ দিন পর সুনামগঞ্জের প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ রাজধানী থেকে গ্রেফতার

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ থেকে প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ উধাও হয়ে যাওয়ার ১৮ দিনের মাথায় রাজধানী ঢাকা থেকে প্রেমিক যুগলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর পরই বুধবার রাতে সেই প্রেমিক যুগলকে ছাতক থানায় নিয়ে আসা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশরাফুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামের ওমান প্রবাসীর স্ত্রী রুবেনা বেগম গত ১২ জানুয়ারি শয়নকক্ষ্যে দেড় মাসের শিশু কন্যা রেখে উধাও হয়ে যান। এ ঘটনায় রুবেনার চাচা আবদুল মতলিব থানায় জিডি করলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। পরে রাজধানীর পল্লবী আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে রুপনগর থানা পুলিশের সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে প্রেমিক জুয়েল মিয়াসহ রুবেনা বেগমকে গ্রেফতার করা হয় মঙ্গলবার ভোর রাতে।
উল্লেখ্য, প্রায় এক বছর পূর্বে ছাতকের হাতধনালী গ্রামের গোলাম সবুরের ছেলে সুমন মিয়ার সাথে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের হারিছ আলীর কন্যা রুবেনা বেগমের বিয়ে হয়েছিলো। স্বামী প্রবাসে থাকায় পরকীয়া প্রেমের টানেই দেড় মাসের শিশু কন্যাকে ফেলে রেখে প্রেমিকে জুয়েলে হাত ধরে অজানার উদ্দেশ্যে ১২ জানুয়ারি প্রবাসী স্বামীর বাড়ি ছেলে পালিয়ে যায় রুবেনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com