মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
টাঙ্গুয়ার হাওরে দু’পক্ষের সংঘর্ষে এক জেলের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে দু’পক্ষের সংঘর্ষে এক জেলের মৃত্যু

মোফাজ্জল হোসেন, ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে একদল জেলের হামলায় অপর এক জেলে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত জেলের নাম মুসাব্বির মিয়া (৫৫)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের মৃত আরজত আলীর ছেলে। জানা যায়, জেলা প্রশাসনের তদারকিতে থাকা টাঙ্গুয়ার হাওরে আলমের দুয়ার নামক জলমহালে রোববার রাত ১টার দিকে দু’গ্রামের দু’দল জেলে অবৈধভাবে লুকিয়ে মাছ ধরতে যায়। এ সময় শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের মুসাব্বিরের ছেলে তোফায়েলগং ও পার্শ্ববর্তী কালাশ্রীপুর গ্রামের আবদুল খালিকের ছেলে আলালগংয়ের মধ্যে কারেন্ট জাল ফেলে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষই নৌকার মধ্যে থাকা লগি-বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পানিতে ফেলে দেয় মুসাব্বির মিয়াকে। পানিতে পড়ার পর মুসাব্বির মিয়া হাওরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার সকালে নিহত মুসাব্বিরের ছেলে ও তাদের সহযোগি জেলেরা লাশ পানিতে থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এদিকে লাশ বাড়িতে নিয়ে আসার পর স্থানীয় গ্রাম্য সালিশীগণের মধ্যস্থতায় পুলিশকে না জানিয়েই তা দাফনের জন্য একপক্ষ তৎপর হয়ে উঠে বলে অভিযোগ উঠেছে। শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, সংরক্ষিত হাওরে রাতের অন্ধকার মাছ ধরতে গিয়ে জেলেদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এক জেলে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি, পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। টাঙ্গুয়ার হাওর রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট স¤্রাট খীসা বলেন, শুনেছি টাঙ্গুয়ার হাওরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com