বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

শাল্লায় বাঁধ ভেঙে ছায়ার হাওর প্লাবিত

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
হাওরে বাঁধ ভেঙে পানি প্রবেশের ধারাবাহিকতায় এবার সুনামগঞ্জের শাল্লার ছায়ার হাওরের মাউতির বাঁধ ভেঙে পানি ঢুকেছে। এতে হাওরের পাকা বোরো ধান তলিয়ে যাচ্ছে। গতকাল রোববার সকালে শাল্লা উপজেলা সদরের সুলতানপুর গ্রামের পাশের মাউতি নামক স্থানে ছায়ার হাওরের বোরো ফসল রক্ষার ৮১ নাম্বার পিআইসির বাঁধটি ভেঙে যায়। সুনামগঞ্জ জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ছায়ার হাওরে ৪ হাজার ৬শত হেক্টর জমি রয়েছে। অধিকাংশ জমির ধান কাটা হয়ে গেছে।
কৃষকরা জানিয়েছেন, হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলা, নেত্রকোনার খালিয়াজুরি ও কিশোগঞ্জের ইটনা উপজেলার হাজারো কৃষকের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে।
শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ার গ্রামের কৃষক সুবির সরকার পান্না ও শেক্লু মিয়া জানিয়েছেন, তারা ৫০ ভাগ জমির পাকা ধান কেটেছেন। তবে ধান ও খড় হাওরেই রয়ে গেছে। কাটা ধান আনতে পারবেন না, হয়তো জমির ধান ও খড় জমিতেই থাকবে।
শাল্লার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু জানান, ছায়ার হাওরের অর্ধেক জমির ধান কাটা হয়ে গেছে। হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় হাওরের কৃষকদের অর্ধেক জমির ধান পানিতে তলিয়ে যাচ্ছে।
তবে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব দাবি করেছেন, হাওরের ৯০ ভাগ ফসল কাটা শেষ। শনিবার রাত ১১টায় কালবৈশাখী হয়েছে, রাতের ওই সময় তদারকিতে কেউ না থাকায় বাঁধটি ভেঙে গেছে।
এদিকে, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেছেন, ছায়ার হাওরে ৪ হাজার ৬০০ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে গত শনিবার পর্যন্ত প্রায় ৯৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। বাকি ফসল হাওর তলিয়ে যাওয়ার আগেই কৃষকরা কাটার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com