শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
বাংলাদেশে স্টার জলসা, স্টার প্লাসসহ ৭ চ্যানেলের প্রদর্শন বন্ধ

বাংলাদেশে স্টার জলসা, স্টার প্লাসসহ ৭ চ্যানেলের প্রদর্শন বন্ধ

আমার সুরমা ডটকম:

অবশেষে ভারতের স্টার গ্রুপের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়েছে ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। স্টার গ্রুপের চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের “স্বেচ্ছাচারিতার” প্রতিবাদে এসব চ্যানেল বাংলাদেশে প্রদর্শন বন্ধের ঘোষণা দিয়েছে কোয়াব।

এর আগে গত ২৮ অক্টোবর সংবাদ সম্মেলন করে স্টার গ্রুপের চ্যানেল বন্ধের হুমকি দিয়েছিল ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)। বুধবার আনুষ্ঠানিকভাবে তারা এই পাঁচটি চ্যানেলকে অনির্দিষ্ট সময়ের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন।

এ নিয়ে এক বিবৃতিতে কোয়াবের প্রেসিডেন্ট এসএম আনোয়ার পারভেজ বলেন, দেশজুড়ে ক্যাবল অপারেটরদের এসব চ্যানেল প্রদর্শন না করার নির্দেশ দেয়া হয়েছে। কোয়াবের বিবৃতি দেয়ার পর ইতোমধ্যে অনেক ক্যাবল অপারেটর স্টার গ্রুপের চ্যানেলগুলো প্রদর্শন বন্ধ করে দিয়েছে।

তিনি জাদু ভিশনের বিরুদ্ধে অপারেটরদের সঙ্গে অশোভনীয় আচরণ এবং ‘পেইড চ্যানেল’ ইচ্ছামত বিচ্ছিন্ন করে দেয়ার অভিযোগ আনেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com