রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের

দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের

amarsurma.com
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের

‘আধুনিক, পরিকল্পিত ও নাগরিক বান্ধব পৌরসভাই মূল লক্ষ্য’

আমার সুরমা ডটকম:

‘দিরাই পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক বান্ধব পৌরসভায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য’ বলে মন্তব্য করে আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার ঘোষণা দিলেন এক সময়ের দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন। শনিবার বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেটের ২য় তলায় স্থানীয় প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্থানীয়-জাতীয় প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে আবুল হাসনাত রিপন তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দিরাই পৌরসভার উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘দিরাই পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক বান্ধব পৌরসভায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নানা সমস্যায় ভুগছেন। এরমধ্যে জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, সুপেয় পানির সংকট ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। আমি নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করবো’।
তিনি আরো বলেন, ‘যুব সমাজকে সঙ্গে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। দিরাইয়ের উন্নয়নে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে’। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিপন জানান, তিনি সব সময় গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। আমি সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পক্ষে’।
তিনি আরো বলেন, পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু, স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ডিজিটাল সেবা সম্প্রসারণ, যুবকদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারমুক্ত সমাজ গঠনে জোর দেয়াই হবে আমার পরিকল্পনার অন্যতম কাজ। তার মতে, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে একটি অংশগ্রহণ মূলক প্রশাসন গড়ে তুলবো। এজন্য নিয়মিত জনগণের সাথে মতবিনিময় ও সমস্যার সরাসরি সমাধান করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা দিরাই পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় রিপন সেসব বিষয়ে ইতিবাচক সাড়া দেন এবং নির্বাচিত হলে বাস্তব সম্মত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সেই সাথে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, ‘আমি দিরাইয়ের সন্তান হিসেবে এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য দিরাই পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো’।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com