সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী

amarsurma.com
দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী

আমার সুরমা ডটকম:

পূর্ব শত্রুতার জের ধরে কোনো ধরণের উসকানী ছাড়াই একদল অস্ত্রধারী দিরাইয়ে তারা বানু (৯০) এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাউসি গ্রামের মৃত সাহেব আলীর স্ত্রী।
পরিবারের লোকজন জানান, গ্রামের পংকজ ঠাকুর, রজতকান্তি দাস, সিতেশ দাস, জনাজন দাস, সুরঞ্জনা দাস ও কামিনী দাসের নেতৃত্বে বুধবার বেলা ২টায় একদল অস্ত্রধারী ঘরে থাকা তারা বানুর উপর অতর্কিত আক্রমণ চালায়। তারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। বৃদ্ধার চিৎকারে এ সময় পাশের ঘরে থাকা পরিবারের লোকজন এসে তাকে প্রথমে দিরাই থানায় ও পরে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, গত বছরের ২৬ এপ্রিল বাউসি গ্রামে তুচ্ছ একটি ঘটনায় প্রান্ত দাস হত্যা মামলায় চান মিয়া ও তার ছেলে শাকিলসহ কারাগারে যান। জামিনে ছাড়া পেয়ে তার পরিবার বাউসি গ্রামে তাদের জায়গায় ঘর তুলে বসবাস করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয় বলে চান মিয়ার পরিবারের লোকজন জানান। এ নিয়ে তাদের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। গতকাল বেলা ২টায় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘরে একা থাকা তারা বানুর উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি দিরাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com