শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
মিয়ানমারে পাওয়া এই পাথরের দাম এক কোটি ৭০ লাখ ডলার

মিয়ানমারে পাওয়া এই পাথরের দাম এক কোটি ৭০ লাখ ডলার

mm-600x338আমার সুরমা ডটকম ডেক্সমিয়ানমারের একটি খনিতে ১৭৫ টন ওজনের বিশাল একটি জেড পাথরের সন্ধান পাওয়া গেছে। মুল্যবান রত্ন পাথর হিসেবে পরিচিত এই পাথরটির বাজার মুল্য ধরা হচ্ছে এক কোটি ৭০ লাখ ডলার বা ১৩৬ কোটি টাকা। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনিতে পাওয়া পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ। প্রায় স্বচ্ছ সবুজ রংয়ের এই পাথর মিয়ানমারে খুবই প্রসিদ্ধ। বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর সেখানেই পােওয়া যায়।বিবিসি জানিয়েছে মিয়ানমারে মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়। বৃহস্পতিবার পাওয়া এই জেড পাথরটি আকারের দিক থেকে সবচেয়ে বড়। এই মূল্যবান রত্ন পাথরটি যখন পরিষ্কার করা হবে, বিভিন্ন ছোট ছোট খণ্ডে ভাগ করা হবে তখন এর দাম কয়েকগুণ বেড়ে যাবে। জেড পাথরের নেকলেস ও ব্রেসলেট অনেক জনপ্রিয়। তার সাথে চায়নাতে বিভিন্ন মূর্তি বানাতে ব্যবহার করা হয় মূল্যবান এই পাথর। ২০১৩ সালে কানাডাতে ১৮ টন ওজনের নেফ্রাইত জেড পাথর পাওয়া যায়। সেটির বাজারমূল্য ছিল ১.৬ মিলিয়ন পাউন্ড। জেড পাথরের দাম এখন বাড়ছে। কারণ বিভিন্ন কাজে এর ব্যবহার বাড়ছে। মিয়ানমার সরকার ও রাজনীতিবিদরা এই জেড পাথরের আবিষ্কারে তাদের আনন্দের কথা শেয়ার করছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক স্থানীয় নেতা ইউ টিন্ট সু বলেন ‘এটা আমাদের সরকারের সময় পাওয়া গেছে। এটা আমাদের জনগণের জন্য সৌভাগ্য নিয়ে আসবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com