মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ফোনালাপে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির আরও অবনতি হলে তা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির ওপর অত্যন্ত ‘ভয়াবহ প্রভাব’ ফেলতে পারে।
কাতারের আমির জোর দিয়ে বলেন, বর্তমান উত্তেজনা প্রশমনে সংকট নিয়ন্ত্রণ করা এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করা এখন সময়ের দাবি। আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো না গেলে এর ফলাফল কারো জন্যই শুভ হবে না বলে তিনি ট্রাম্পকে অবহিত করেন।
উভয় নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংঘাত এড়াতে একত্রে কাজ করার গুরুত্ব নিয়ে একমত পোষণ করেন। সূত্র: সৌদি গেজেট।