সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড

দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড

amarsurma.com
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেশের সাধারণ মানুষের জন্য যত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তন্মধ্যে ফ্যামিলি কার্ড ছিল অন্যতম। পাশাপাশি তিনি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এই দুই উপজেলার জনগণের দায়িত্ব নেয়ার কথাও ঘোষণা করেছিলেন। তিনি তার কথা রক্ষা করে দেশে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ডকে নির্বাচিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে যে সকল প্রার্থী বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে সুনামগঞ্জ-২ আসন থেকে মোঃ নাছির চৌধুরীও অন্যতম। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহার ও দিরাই-শাল্লার দায়িত্ব নেয়ার বাস্তবতা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে দিরাইকে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্পের আওতায় যুক্ত করায় এ আসনের জনগণ ও ভোটারদের মনে জমে থাকা বর্তমান সংসদ সদস্যের ব্যাপারে নানা গুঞ্জন, সংশয়-সন্দেহ দূরীভূত হয়েছে বলে মনে করেন সচেতন মানুষ।
কুলঞ্জ ইউনিয়ন অফিস সূত্রে জানা যায়, এ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর সুরিয়ারপাড়, হাতিয়া রাধানগর ও আকিলশাহ গ্রামের বাসিন্দারা এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন। ইতোমধ্যে তিনটি গ্রামে জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জরিপ অনুযায়ী এসব গ্রামে মোট ৯৬৮টি পরিবার (খানা) রয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ দরিদ্র পরিবারের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই তিন গ্রামে বর্তমানে ১১০ জন বিভিন্ন সরকারি ভাতাভোগী রয়েছেন। তাদের বিষয়টি যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করা হবে।
এদিকে আগামিকাল ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ারপাড় গজারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সুনামগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নাছির চৌধুরীসহ অন্যান্য সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, যথাযথভাবে জরিপ সম্পন্ন করে সব তথ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। আগামিকাল ১০ মার্চ মঙ্গলবার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করা রয়েছে। তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে ৬৯৭টি নিম্নবিত্ত ও অতি নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে তিন গ্রামের প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com