শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

amarsurma.com
দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশ, দিরাই উপজেলা শাখার উদ্যোগে ক্বেরাত প্রতিযোগিতা–২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ১৯ রমজান বেলা ২টায় দিরাই মডেল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইলিয়াস আহমদ এবং পরিচালনা করেন মাওলানা নুমান আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহ্হাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরীক্ষক মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা নুর উদ্দিন, মাওলানা মুখতার হোসেন চৌধুরী, মুফতি ফয়সল হক, মোহাম্মদ পাকি চৌধুরী, মুফতি আতিক, মাওলানা হাসন আলী মুস্তাকিম, মাওলানা সুহেল আহমদ, মাওলানা আব্দুস সালাম, হাফিজ এহিয়া, মুফতি সিরাজ, মাওলানা মাহমুদ, মাওলানা জুনাইদ, মাওলানা ফাহিম প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে আল মাদরাসাতুল হাজেরার ছাত্র রবিউল ইসলাম আরমান, সে ৭০০০ টাকা পুরস্কার লাভ করে। দ্বিতীয় স্থান অর্জন করে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা দৌলতপুরের ছাত্র সাকিবুল হাসান, সে ৫০০০ টাকা পুরস্কার লাভ করে। তৃতীয় স্থান অর্জন করে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা পৌরসভার ছাত্রী জুবাইদা আক্তার, সে ৩০০০ টাকা পুরস্কার লাভ করে। এছাড়াও আরও ১০ জন প্রতিযোগীকে মেধা পুরস্কার প্রদান করা হয়।
শেষে প্রধান বিচারক মাওলানা আব্দুল ওয়াহ্হাব সাহেবের মুনাজাতের মাধ্যমে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com