মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত দিরাইয়ে এখনো ঝুলছে নির্বাচনী ব্যানার-ফেস্টুন
লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৪ বাংলাদেশির মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৪ বাংলাদেশির মৃত্যু

file (54)

আমার সুরমা ডটকম ডেক্স : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোজাম্মেল হক। ওই নৌকায় ৭৮ জন বাংলাদেশি ছিলেন উল্লেখ করে তিনি জানিয়েছেন, তাদের মধ্যে ৫৪ জনকে উদ্ধার করেছে লিবিয়া কোস্ট গার্ড। উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে গতকাল বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কথা বলে হতাহতের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানান তিনি।
download (6)

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ বাংলাদেশি নিহত হওয়ার তথ্য সরবরাহ করেছিল। রাতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স ছয়জনের লাশ পাওয়ার কথা জানিয়েছিলেন। শনিবার তিনি বলেন, সেখানে ৪টি পরিবারের ২২ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে শিশুসহ ছয়জন নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গতকাল উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের শ্রম কাউন্সিলরের নেতৃত্বে একটি টিম কথা বলেছে। তাদের দেয়া তথ্য মতে, দুটি নৌকায় মোট ৭৮ জন বাংলাদেশি ছিলেন। সেখানে নারী-শিশুসহ চারটি পরিবার ছিল। ওই পরিবারভুক্ত ছয় সদস্য মারা যাওয়ার বিষয়টি পরিবারগুলোর বেঁচে যাওয়া সদস্যরা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com