শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে

ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ

amarsurma.com
ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য প্রস্তুত সকল ভোট কেন্দ্র। ইতিমধ্যেই ভোট গ্রহণের যাবতীয় মালামাল সকল কেন্দ্রে পৌঁছে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণে জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা বদ্ধপরিকর।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে সুনামগঞ্জের ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন মোট ৩৯ জন, প্রাথমিক বাছাইয়ে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হলে ২৬ জনের প্রার্থীতা বৈধ হয়। পরবর্তীতে আপিল করে সাতজন প্রার্থীতা ফিরে পান আর প্রত্যাহার করেন আটজন। সর্বশেষ প্রতীক বরাদ্দ পেলেন ২৩ জন প্রার্থী। এরমধ্যে সুনামগঞ্জ-১ আসনে তিনজন, সুনামগঞ্জ-২ আসনে তিনজন, সুনামগঞ্জ-৩ আসনে সাতজন, সুনামগঞ্জ-৪ আসনে পাঁচজন, সুনামগঞ্জ-৫ আসনে পাঁচজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে মোট ভোটার পাঁচ লাখ এক হাজার ৫৩০ জন, এরমধ্যে পুরুষ দুই লাখ ৫৬ হাজার ১৭৯ জন, নারী দুই লাখ ৪৫ হাজার ৩৪১ জন ও হিজড়া ১০ জন। সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে মোট ভোটার তিন লাখ ছয় হাজার ৪৮ জন, এরমধ্যে পুরুষ এক লাখ ৫৪ হাজার ৬৫৫ জন, নারী এক লাখ ৫১ হাজার ৩৯২ জন ও হিজড়া একজন। সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে মোট ভোটার তিন লাখ ৭৩ হাজার ১৬ জন, এরমধ্যে পুরুষ এক লাখ ৮৯ হাজার ২৪৩ জন, নারী এক লাখ ৮৩ হাজার ৭৬৭ জন ও হিজড়া ছয়জন। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মোট ভোটার তিন লাখ ৭২ হাজার ১৮৫ জন, এরমধ্যে পুরুষ এক লাখ ৮৯ হাজার ৩৫৯ জন, নারী এক লাখ ৮২ হাজার ৮১৩ জন ও হিজড়া ১৩ জন। সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারা বাজার) আসনে মোট ভোটার পাঁচ লাখ ২৭ হাজার ৪৫৬ জন, এরমধ্যে পুরুষ দুই লাখ ৭০ হাজার ৬১৮ জন, নারী দুই লাখ ৫৬ হাজার ৮৩৬ জন ও হিজড়া দুইজন।
জানা যায়, জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন, এরমধ্যে পুরুষ ১০ লাখ ৬০ হাজার ৫৪ জন, নারী ১০ লাখ ২০ হাজার ১৪৯ জন ও হিজড়া ভোটার ৩২ জন। সূত্র আরো জানায়, পাঁচটি আসনে এবার মোট প্রার্থী ২৩ জন। এবার মোট ভোট কেন্দ্র ৭২০টি, ভোট কক্ষ চার হাজার ২৫০টি, এরমধ্যে স্থায়ী তিন হাজার ৯৩৪টি ও অস্থায়ী ৩১৬টি। ১২টি উপজেলার মধ্যে ৮টিই হাওর এলাকা হওয়ায় ৩২৩টি ভোট কেন্দ্রকে ‘দুর্গম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট গ্রহণে ১৪ হাজারের বেশি কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, সুনামগঞ্জের ৫টি আসনে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সুনামগঞ্জ প্রস্তুত। আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন মাঠ পর্যায়ে কাজ করছেন। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের লোকজনের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডিওর্নের আওতায় থাকবে। সকল প্রকার ঝুঁকিমুক্ত থেকে ভোট গ্রহণের আমরা বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com