শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

প্রধান শিক্ষকের প্রহারে শিক্ষার্থী আহত

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজান ভাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দাসের উপর পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত ওই স্কুল ছত্রের পিতা প্রহল্লাদ বৈষ্ণব একটি লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ঘটনার আগের দিন অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের সাথে শিক্ষকদের সময় মতো স্কুলে আসা নিয়ে আলাপকালে প্রধান শিক্ষক ক্ষেপে গিয়ে তাকে হুমকি দিয়ে বলেন, তোমার তো সাহস কম নয় আমাকে অনিয়ম শিখাতে এসেছ, আমি তোমাকে দেখে নিব। তিনি বলেন, তার উপর ক্ষেপে গিয়ে ওই বদমিজাজী প্রধান শিক্ষক তার শিশুপুত্রের উপর অমানবিক অত্যাচার করেন। তিনি বলেন, গত ১৯/০৩/২০১৭ ইংরেজি তারিখে তার পুত্র অহিক বৈষ্ণব (১০) বিদ্যালয়ে গেলে পূর্ব থেকে ক্ষেপে থাকা বিজেন চন্দ্র দাস গাছের ডাল দিয়ে তাকে এলোপাতাড়ী আঘাত করতে থাকেন। তার আর্থ চিৎকারে আমরা কয়েকজন সেখানে গিয়ে তাকে ওই উগ্র মিজাজী মাস্টারের হাত থেকে রক্ষা করি। যদি আমরা সেখানে সময় মতো না যেতাম আমার ছেলেটিকে মনে হয় প্রাণেই মেরে পেলতো। শুধু তাই নয়, ওই শিক্ষক আমাকে ও আমার পরিবারের লোকদের হুমকি দিয়ে বলেন, আমার পরিবারের লোকদের সুবিধাজনক স্থানে পেলে প্রাণে মেরে ফেলবেন। তার সাথে আর কথা না বলে ছেলের রক্তাক্ত ও ফুলা যখম দেখে দিরাই উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে নিয়ে এসে চিকিৎসা প্রদান করান। তিনি বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক আইন কার হয়েছে যে, স্কুলের শিশুদের সাথে যেন বন্ধুশোলভ আচরন করা হয়। তারপরও ওই শিক্ষক কোন ক্ষমতার বলে কোমলমতি শিশুদের উপর এভাবে আঘাত করতে পারেন, তা আমাদের জ্ঞানের বাহিরে। তিনি বলেন, উক্ত বিষয়টি নিয়ে স্কুল কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোস মিমাংসার চেষ্টা করলে অভিযুক্ত প্রধান শিক্ষক তা না মানাতে বিলম্ভে হলেও তার উপর অভিযোগ করার সিদ্ধান্ত নেই এবং এই ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com