শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
দিরাইয়ে ‘পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচি’র উদ্বোধন

দিরাইয়ে ‘পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচি’র উদ্বোধন

মাহমুদুল হক স্বপন, রাজানগর (দিরাই) থেকে ফিরে: ‘পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচি’-এর আওতায় পাইলট প্রকল্প হিসেবে ৭-৮ মে রোব ও সোমবার দুই দিনব্যাপি কার্যক্রম সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ও করিমপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার উপজেলার রাজানগর উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টায় এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্ট অফিসের সিলেট বিভাগীয় ডিপিএমজি মোহাম্মদ ওমর ফারুক, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান পাভেল প্রমুখ। সূত্র জানায়, রাজানগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা দেয়া হয়েছে পাঁচ হাজার চারশত টাকা, বয়স্ক ভাতা দেয়া হয় চার হাজার পাঁচশত টাকা করে। এখন থেকে তারা নিয়মিত নিকটবর্তী পোস্ট অফিস থেকে এই সেবা নিয়মিত পাবে বলেও উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে কার্যক্রমটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ডাক বিভাগ ও সার্বিক সহযোগিতায় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনস্থ এটুআই প্রকল্প।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com