মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
জামালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন

জামালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ভোধন

মোঃ আবুল কালাম জাকারিয়াজামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে জামালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী পরবর্তী উদ্ভোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহম্মেদ সিদ্দিকী। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দীপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, উপজেলা মাধ্যামিক একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত, বিআরডিবির চেয়ারম্যান এবিএম ফয়জুননুর প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, সুনামগঞ্জ তথা জামালগঞ্জ উপজেলাবাসীর একমাত্র কৃষি ও মৎস্যর উপর নির্ভরশীল। এ অঞ্চলে বার বার ফসল হানির কারণে কৃষকরা আজ দিশেহারা। তাই উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে আগাম বন্যা থেকে রক্ষা পেতে হলে কৃষি প্রযুক্তির মাধ্যমে উন্নত বীজের চারা রোপন করতে হবে। বর্তমান সরকার কৃষি খাতে ভর্তুকিসহ সকল ধরণের সহযোগীতা দিয়ে আসছে। সে জন্য কৃষকদের সর্বদা সচেতন থাকার আহবান জানান। সভায় বিভিন্ন বিষয়ের উপরে কৃষকদেরকে পুরষ্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com