মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দক্ষিণ সুনামগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার

এমএম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতাদক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোর রাত পৌনে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এস আই ইমতিয়াজ সরকার, এ এস আই জাকির হোসেন সহ একদল পুলিশে পাগলা-জগন্নাথপুর সড়কের ভমভমি ব্রিজেরপাড় থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করেন। এ সময় পুলিশ ৩ রাউন্ড গুলি বিনিময় করে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় ডাকাতদের কাছ থেকে ১টি পাইপগান, কয়েকটি রামদা, কয়েকটি রাবার বুলেট, ২টি রেন্স, ১টি কুড়াল, ১টি শাবল সহ দেশীয় বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হল জগন্নাথপুর উপজেলার চেইছাখানী গ্রামের মৃত মছলম উল্লার ছেলে আব্দুর রউফ (৫০), মজিদপুর গ্রামের মৃত কাছিম উল্লার ছেলে নুর উদ্দিন (৫০), বাউরকাপন গ্রামের মৃত হেকিম মুন্সির ছেলে আব্দুল হামিদ (৩৯)। তাদের বিরোদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন ৩ ডাকাতকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে জেল হাজতে প্ররণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com