বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

আমার সুরমা ডটকমরাজনগরে ২নং উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের পক্ষ থেকে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার দূররে সামাদ উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ৪১ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লেবার পার্টির অন্যতম নেতা, বেতার বাংলা শ্রোতা ফোরাম ইউ,কের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী কবি মহিবুর রহমান চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবলু মাদ্রাজী ও রোকসানা আক্তার সোমার পরিচালনায় অন্ষ্ঠুানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আতাউর রহমান চৌধুরী, মামুন রশিদ ও মাসুম রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালিক, রফিক মিয়া, আয়শা বেগম, সাজন মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ সকল অতিথির সম্মানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পক্ষ হতে চমৎকার ডিসপ্লে প্রদর্শন করা হয়। চমৎকার ডিসপ্লে প্রদর্শনের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্যের লেবার পার্টির অন্যতম নেতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী কবি মহিবুর রহমান চৌধুরী তাৎক্ষনিক পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com