শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুনামগঞ্জ- সাচনা সড়কে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জ- সাচনা সড়কে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যবর্তী সড়কের ফতেহপুর ইউনিয়নের শালমারা অংশে দন্ডায়মান বেইলী ব্রিজটি ভেঙ্গে সাচনা-সুনামগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত রবিবার বিকালে চট্টগ্রাম থেকে সাচনা বাজারে আসা ঢেউটিন ভর্তি একটি অতিরিক্ত মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-২০-৯৯৮৯) ব্রিজটিতে উঠলে ব্রিজের মধ্যস্থল দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকসহ পানিতে নিমজ্জিত হয়। এ অবস্থায় চলতি পথটিতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তার দুই পাশে শতাধিক সিএনজি, অটো ও মোটরসাইকেল আটকা পড়ে।
জানা যায়, ট্রাকটিতে সাচনা বাজারের টিন ব্যবসায়ী রতন পালের মালিকানাধীন অর্নব ট্রেডার্সের মাল ছিল। মালবাহী ট্রাকটি চট্টগ্রাম থেকে সাচনা বাজারে আসার পথে দুর্ঘটনা কবলিত হয়। ট্রাক চালক দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে। টিন ব্যবসায়ী রতন পালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ভাই মোবাইল ফোন ধরে জানায়, রতন পাল দোকানে নেই।
সরজমিনে গিয়ে দেখা যায়, নিরাপত্তার প্রয়োজনে সুনামগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নির্দেশিত দুইটি সাইনবোর্ড ব্রিজের দু’পাড়ে সাটানো রয়েছে। সেখানে ‘সাবধান ঝুঁকিপূর্ণ বেইলী সেতু, পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ’ সম্বলিত সাইনবোর্ড থাকা সত্ত্বেও এ ব্রিজ দিয়ে অধিক বোঝাই ট্রাক অহরহ চলাচল করে আসছিল। দীর্ঘদিন ধরে চলে আসা অধিক মালবাহী ট্রাকের অসহনীয় চাপে ব্রিজটি আরো দুর্বল হয়ে পড়লে গতকাল এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com