শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
দক্ষিণ সুনাগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

দক্ষিণ সুনাগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

শ্রেষ্ঠ শিক্ষক সমর চক্রবর্তী ও রাবেয়া আক্তার রুবি নির্বাচিত হয়েছেন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনাগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়-শ্রেষ্ঠ শিক্ষক সমর চক্রবর্তী ও রাবেয়া আক্তার রুবি নির্বাচিত হয়েছেন।
অফিস সুত্রে জানা যায়, দক্ষিণ সুনাগঞ্জ উপজেলার সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, পাশাপাশি একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মোছাঃ রাবেয়া আক্তার রুবি (২০১৮ ইং) শ্রেষ্ঠ শিক্ষিকা হিসাবে উপজেলা পর্যায়ে নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে উপজেলার উজানীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাপ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন হলদারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্যেন্দ্র তরপদার, শ্রেষ্ঠ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন পিঠাপশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ মসকু মিয়া, শ্রেষ্ঠ কাপ শিশু হিসাবে নির্বাচিত হয়েছে আব্দুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য মজুমদার শুভ।
সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী এ প্রতিবেদককে বলেন, আমার প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে শুনে খুবই আনন্দিত, তবে আমাদের এই শ্রেষ্ঠত্বের অর্জন যেন ধরে রেখে এলাকাবাসীকে নিয়ে আরও এগিয়ে যেতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান এ প্রতিবেদকে বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক/ শিক্ষিকারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন, তবে তাদের এই ধারাবাহিকতা যেন সব সময় অব্যাহত থাকে প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com