বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
`আশ শামছ’-এর প্রকাশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

`আশ শামছ’-এর প্রকাশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

amarsurma.com

আমার সুরমা ডটকম:

২৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত বার্ষিক মূখপাত্র `আশ শামছ’-এর প্রকাশনা ও দোয়া মাহফিল অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ ও প্রভাষক মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোঃ আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য আলহাজ সৈয়দ ছাবির মিয়া, যুক্তরাজ্য সান্দারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টার-এর চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব সৈয়দ খালেদ মিয়া অলিদ, গভর্ণিং বডির সদস্য আলহাজ মোঃ আব্দুল কাইয়ুম, সৈয়দ মনোয়ার আলী, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ক্রীড়াবীদ সৈয়দ মোয়াজ্জিল আলী, পূর্ববুধরাইল দাখিল মাদরাসার সুপার মাওলানা আমির আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার সহাকারী অধ্যাপক মাওলানা মনোয়ার আলম, প্রভাষক এ ডি এম ফখর উদ্দিন, প্রভাষক সৈয়দ আয়েশ মিয়া, প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে সৈয়দ হেলাল, যুক্তরাষ্ট্র প্রসাসী সৈয়দ ইয়াহইয়া, সৈয়দ সাইদুল হক, মল্লিক আবিদ, সাংবাদিক মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মোঃ সুবের খান, ফাজিল ২য় বর্ষের ছাত্র মোঃ মাহবুব রহমান ময়নূল, পরীক্ষার্থীদের মধ্যে মোঃ সাদিকুর রহমান, মোঃ ইউসুফ, মোছাম্মাত শাহমিনা প্রমূখ।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মাদরাসার বার্ষিক মূখপাত্র ”আশ শামছ”-এর মোড়ক উম্মোচন করেন।

সভায় মাদরাসার মাল্টিমিডিয়া ক্লাশ রুম প্রদানকারী বিশিষ্ট দানবীর ও শিক্ষানূরাগী সৈয়দ দিলাল কর্তৃক আইসিটি ভবন নির্মাণ কাজ দেখে অতিথিবৃন্দসহ সকলেই শিক্ষাবীদ সৈয়দ দুলালের প্রশংসা করেন। সভায় মাদরাসার গভর্ণিং বডির সদস্যবৃন্দের অনূরুধের প্রেক্ষিতে আইসিটি ভবনের ফাস্ট ফ্লোর কম্পিউটার ভবন নির্মান করে দিতে উপস্থিত সকলকে আশ্বস্থ করেন অনুষ্ঠানের বিশেষ অথিতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ খালেদ মিয়া অলিদ।

সভা শেষে পরীক্ষার্থীদের পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com