বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: ফখরুল

সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: ফখরুল

amarsurma.com

আমার সুরমা ডটকম ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপির সংসদ সদস্যদের শুরুতে সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত ছিল; তা ভুল ছিল বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরা অতীতে বলেছিলাম যে, আমরা যাব না। সেই সিদ্ধান্ত ওই মুহূর্তে সঠিক ছিল না।

কারচুপি-অনিয়মের অভিযোগ এনে গত ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রত্যখ্যান করে ক্ষমতাসীন সরকারকে বারবার অবৈধ দাবি করা এ দলটির নির্বাচিত ছয় সংসদ সদস্য সম্প্রতি শপথ গ্রহণ করেছেন।

ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান জাহিদ শপথ গ্রহণ করার পর তাকে গণদুশমন হিসেবে আখ্যা দেয় বিএনপি। পরে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।

মির্জা ফখরুল ছাড়া আরও নির্বাচিত চার সাংসদ যাতে শপথ গ্রহণ না করে সে বিষয়েও তৎপরতা চালাতে দেখা যায় বিএনপির নীতিনির্ধারকদের। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তেই বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত ফখরুল ছাড়া তাদের অন্য সবাই শপথ গ্রহণ করেন।

ওই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা অতীতে বলেছিলাম যে, আমরা যাব না। সেই সিদ্ধান্ত ওই মুহূর্তে সঠিক ছিল না। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। লড়াইটা করতে হবে। আপনাকে সব জায়গায় থেকে লড়াই করতে হবে। সংগ্রাম করতে হবে। এ জন্য পথ তৈরি করে দিতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কারণ, দুই দিকেই লড়াইটা করতে হবে। ভেতরে থেকেও কথা বলতে হবে, বাইরে থেকেও কথা বলতে হবে।

ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে সংগঠনের আহ্বায়ক নাহিদুর ইসলামের সভাপতিত্বে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com